নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য বই আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৪-এর জন্য শিশু-কিশোর উপযোগী বই আহ্বান করেছে এম নুরুল কাদের ফাউন্ডেশন। পুরস্কার দেওয়া হবে মুক্তিযুদ্ধভিত্তিক গদ্য, সাধারণ গদ্য, গল্প-উপন্যাস, ছড়া-কবিতা ও প্রচ্ছদ-অলংকরণের জন্য একজন করে লেখক ও শিল্পীকে। ২০১৪ সালে প্রকাশিত প্রথম সংস্করণের বই পুরস্কারের জন্য বিবেচিত হবে। লেখকের জীবনবৃত্তান্তসহ চার কপি বই আগামী ১ মে-র আগে মোস্তফা হোসেইন, অনারারি সেক্রেটারি, এম নুরুল কাদের ফাউন্ডেশন, আউয়াল সেন্টার, অষ্টম তলা, ৩৫ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকায় পৌঁছাতে হবে। বিজ্ঞপ্তি।