নুরুল হক সাহিত্য পুরস্কার পেলেন সিরাজুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী নারায়ণগঞ্জ সুধীজন পাঠাগার প্রবর্তিত অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার পেয়েছেন। আজ শুক্রবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সুধীজন পাঠাগার ভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুধীজন পাঠাগারের সাবেক পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী। একই অনুষ্ঠানে অধ্যাপক নুরুল হকের দুটি গ্রন্থ সবিনয় নিবেদন ও পানামা খালের কাহিনী-এর মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাঠাগারের পরিচালক মুহাম্মদ আইউব।
সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নুরুল হকের অর্থায়নে এ বছর থেকে তাঁর নামে সাহিত্য পুরস্কারটি দেওয়া হচ্ছে। পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা।