নুরুল হুদা কাদেরী বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ মার্চ কাপ্তাই নুরুল হুদা কাদেরী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাংসদ ফিরোজা বেগম চিনু।
বিদ্যালয় কার্যকরী পরিষদের সভাপতি আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মারমা, সদস্য সান্ত্বনা চাকমা, ইব্রাহিম খলিল, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম এবং সুব্রত তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় কার্যকরী পরিষদের সদস্য খোরশেদুল আলম কাদেরী, অধ্যক্ষ বেলাল চৌধুরী, জয়সীম বড়ুয়া, শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, ইউপি চেয়ারম্যান অংলা চিং মারমা এবং কাজী মোশাররফ হোসেন। বিজ্ঞপ্তি।