নুরুল হুদা চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান তুষার হায়াতের পিতা নুরুল হুদা চৌধুরী (৮৭) গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম