নুরুল হুদাকে সিইসিপদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান রিজভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদ থেকে খান মোহাম্মদ নুরুল হুদাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে রিজভী এই আহ্বান জানান। স্বাধীনতা ফোরাম ওই আলোচনা সভার আয়োজন করে। নুরুল হুদাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে রিজভী দাবি করেন, তিনি জনতার মঞ্চ গঠন করে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি নামিয়েছিলেন। রাজনৈতিক দলের নেতার মতো মিষ্টি খাওয়াচ্ছেন। এই ধরনের ব্যক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে কানাডার আদালতের রায়ে সরকার উল্লাস করলেও বিশ্বব্যাংক এখনো দুর্নীতির অভিযোগ থেকে সরে আসেনি। বিশ্বব্যাংক সাংবাদিকদের বলেছে, কথা যা আছে তা তারা আগেই বলেছে। অর্থাৎ বিশ্বব্যাংক তাদের অবস্থান থেকে সরে আসেনি।
রিজভী অভিযোগ করেন, এই সরকারের আদর্শ হচ্ছে দুর্নীতি। এটি তাদের ইশতেহার।