নুহাশপল্লীতে ডাকাত সন্দেহে আটজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পিরুজালী এলাকার নুহাশপল্লীতে গত বুধবার রাতে ডাকাত সন্দেহে আটজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার বাগমারা এলাকার রুবেল মিয়া, গিলারচালার রেজাউল করিম, ভাংনাহাটির সুলতান উদ্দিন প্রধান, তাঁর স্ত্রী ও ১২ বছর বয়সী ছেলে, মাওনার সাকিব ও তামিম এবং কেওয়া এলাকার আফজাল হোসেন।নুহাশপল্লী কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আট ব্যক্তি নুহাশপল্লীর প্রধান ফটকে এসে দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি শুরু করেন। দরজা না খুললে দু-তিনজন লোক সীমানা দেয়াল টপকে ভেতরে ঢুকে খেলনা পিস্তল দেখিয়ে কর্মচারীদের জিম্মি করেন। এ সময় তাঁরা দরজার তালা ভেঙে অন্যদের ভেতরে ঢোকার সুযোগ করে দেন। পরে তাঁরা ‘বৃষ্টি বিলাস’ ভবনের দিকে গেলে নুহাশপল্লীর কর্মচারীরা দরজার মধ্যে লাঠি দিয়ে শব্দ করে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার দেন। এ সময় এলাকাবাসী এসে আটজনকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে আহত ব্যক্তিদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।নুহাশপল্লীর ব্যবস্থাপক বুলবুল আহাম্মেদ প্রথম আলোকে জানান, কয়েক দিন ধরে পিরুজালীসহ আশপাশের এলাকায় চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এ করণে এলাকাবাসী পালা করে রাত জেগে পাহারা দেন। ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী আটজনকে আটক করে পুলিশে দেন।জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্ত। এ কারণে তাঁরা রাতেই হুমায়ূন আহমেদের কবরে মোমবাতি প্রজ্বালন ও দোয়া করতে গিয়েছিলেন।