নূপুরের নিক্বণে মুখরিত শিল্পকলা
সেগুনবাগিচার নাট্যশালা মঞ্চ ও চিত্রশালা প্লাজায় দুপুর থেকেই শোনা যাচ্ছিল নূপুরের নিক্বণ, পাখোয়াজ, তবলা ও মৃদঙ্গের বোল। বর্ণিল পোশাকে নৃত্যশিল্পীদের শেষ মুহূর্তের অনুশীলন, আয়োজকদের ছোটাছুটি—সবকিছুতেই উৎসবের আবহ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সন্ধ্যায় বিপুল আয়োজনে পঞ্চমবারের মতো শুরু হয়েছে জাতীয় নৃত্য উৎসব। গতকাল শুক্রবার বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসবে সারা দেশের নৃত্যশিল্পীরা অংশ নিয়েছেন।ইউনেসকো ১৯৮২ সালে ফ্রান্সের নৃত্য সংস্কারক জাঁ জর্জেস নভেরার জন্মদিন ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস ঘোষণা করে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। উৎসবের স্লোগান ‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে’। সভাপতিত্ব করেন লায়লা হাসান। আনুষ্ঠানিক উদ্বোধনীর পর বিভিন্ন নৃত্য সংগঠনের শিল্পীরা কত্থক, মণিপুরি ও লোকনৃত্য পরিবেশন করেন। ছিল প্রতিবন্ধী ও বৃহন্নলা নৃত্যশিল্পীদের পরিবেশনা।উৎসব উপলক্ষে নৃত্যমেলার আয়োজন করা হয়েছে। বিকেলে একাডেমীর চিত্রশালা প্লাজায় নৃত্যমেলার উদ্বোধন করেন নৃত্যগুরু মিনু হক। মেলার উন্মুক্ত মঞ্চে নাচ পরিবেশন করে দিব্য সাংস্কৃতিক কেন্দ্র, নটরাজ, সুকন্যা, ঘাস ফুল নদী, ঘুঙুর, নৃত্যভূমি, পরশমণি, স্পন্দন, রেওয়াজ পারফর্মিং আর্টস, নৃত্যকথা, ধ্রুবতারা, জাগো আর্ট সেন্টারসহ বিভিন্ন নৃত্য সংগঠনের শিল্পীরা। মেলায় ২০টি স্টলে নাচের পোশাক, অলংকারসহ নৃত্যসংশ্লিষ্ট সামগ্রী প্রদর্শন করা হয়েছে। অংশ নিয়েছে নৃত্যলোক, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, উর্বশী, নৃত্যভূমি, ড্যান্স বাংলাদেশ, শিল্পী সেলাইঘর, নৃত্যরঙ্গ জুয়েলারি, ঘাসফুলনদী, আনন্দলোক, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন বিকেল চারটা থেকে নৃত্যানুষ্ঠান শুরু হবে।অনুবাদের মাধ্যমে দেশি সাহিত্যকে বিদেশিদের কাছে পরিচিত করে তুলতে হবেআন্তর্জাতিক গ্রন্থ দিবস উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘দেশীয় গ্রন্থ বিদেশি ভাষায় অনুবাদে উৎসাহিতকরণ’ শীর্ষক সেমিনার। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহায়তায় জাতীয় গ্রন্থকেন্দ্র এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন। প্রবন্ধে তিনি বলেন, একটি দেশের প্রাণসম্পদ সে দেশের নিজ ভাষায় রচিত সাহিত্যে। ভিনদেশের মানুষের কাছে তাকে পৌঁছে দিতে প্রয়োজন অনুবাদ। না হলে বিদেশিরা আমার ভাষা শিখে আমাদের সাহিত্য পাঠ করবে, এটা দুরাশার নামান্তর। সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক রফিক আজাদ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। আলোচনা করেন রামেন্দু মজুমদার, রশীদ হায়দার, সৈয়দ মনজুরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, মুহাম্মদ জাহাঙ্গীর ও ওসমান গনি। ধন্যবাদ জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বেগম আকলিমা জহির। সেমিনারে বক্তারা বাংলাদেশের সাহিত্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন। এগুলো হচ্ছে—বাংলাদেশের সাহিত্য বিদেশি ভাষায় অনুবাদের জন্য অবিলম্বে একটি অনুবাদ একাডেমি স্থাপন করা, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদবিষয়ক কোর্স চালু করা, জাতীয় অনুবাদ কোর গঠন করা, সাহিত্যবহির্ভূত বিষয়ের বই অনুবাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া এবং অনুবাদকর্মের জন্য বাংলা একাডেমীতে স্বতন্ত্র পুরস্কার চালু করা। আন্তর্জাতিক নৃত্য উৎসব ২৭ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে অরেন্ডা কমিউনিকেশন, নৃত্য সংগঠন নবনৃত্য ও ঢাকায় চীনা দূতাবাসের যৌথ্রআয়োজনে ২৭ এপ্রিল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন্রেশুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এবারের উৎসবে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, চীন ও অস্ট্রেলিয়ার নৃত্যশিল্পীরা অংশ নেবেন। নৃত্যের পাশাপাশি প্রতিদিন একটি করে নৃত্যনাট্য মঞ্চস্থ হবে। নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য ২৮ এপ্রিল উৎসবে সম্মাননা দেওয়া হবে নৃত্যশিল্পী লায়লা হাসান, দীপা খন্দকার ও বাদল আহমেদকে। এ ছাড়া উৎসবের অংশ হিসেবে ২৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশের নৃত্যশিল্পের আলোকিত অতীত, বর্তমান ও সম্ভাবনাময় ভবিষ্যৎ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নৃত্য উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক নৃত্যশিল্পী ও চলচ্চিত্রাভিনেত্রী অঞ্জনা। উপস্থিত ছিলেন অরেন্ডার প্রধান নির্বাহী ফারজানা খান, উৎসবের প্রধান সমন্বয়কারী সফিউল্লাহও নবনৃত্যের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম।