নূর আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা নূর আহমদ (৮৭) গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি ইউনিয়নের খাস্তগীরপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম নূর আহমদ চিকিৎসক আশফাক আহমদ ও প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়ক জাফর আহমদের বাবা। বিজ্ঞপ্তি।