নূর মো. জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নূর মো. জামাল (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নূর মো. জামাল স্ত্রী, দুই ছেলে, অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে জেলা ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নূর মো. জামালের মৃত্যুতে স্থানীয় সাংসদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।