প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন নূর মোহাম্মদ হাজির রিমান্ডের শুনানি শর্ত সাপেক্ষে পিছিয়েছেন আদালত। নূর মোহাম্মদ ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।ডিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ নূর মোহাম্মদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। মহানগর হাকিম আসামিকে চিকিৎসার নির্দেশ দিয়ে সুস্থ হওয়ার পর রিমান্ড শুনানির নির্দেশ দেন।৮ জানুয়ারি আগারগাঁওয়ের বিএনপি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হন। গত বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা (ডিবি) পুলিশ বক্ষব্যাধি হাসপাতাল থেকে ফজলু হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করে।