নূর হোসেন অসুস্থ, অভিযোগ গঠন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন অসুস্থ থাকায় গতকাল সোমবার তাঁকে এবং তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি। ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
গতকাল দুপুরে খান সুমন ও ওহিদুরকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে আনা হলেও নূর হোসেনকে আনা হয়নি।
প্রিজন ভ্যান থেকে নামার পর ওহিদুর জামান শামীম সাংবাদিকদের জানান, নূর হোসেন অসুস্থ। তাঁর হৃদ্যন্ত্রে সমস্যা রয়েছে। ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেনসহ তিনজনের বিরুদ্ধেই বিদেশি আইনে অভিযোগপত্র দাখিল করে।