নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে গতকাল শনিবার রাতে পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ তবে বাংলাদেশের পুলিশের কোনো সূত্রের মাধ্যমে খবরটি নিশ্চিত করা যায়নি৷
টেলিফোনে যোগাযোগ করা হলে কলকাতার পুলিশ সূত্র জানায়, অনুপ্রবেশের অভিযোগে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর-সংলগ্ন এলাকা থেকে নূর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷ তবে তিনিই সাত খুন মামলার আসামি নূর হোসেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি৷ তঁাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ বাংলাদেশের পুলিশের অনুরোধে ওই অভিযান চালানো হয়৷
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়৷ তিন দিন পর ৩০ এপ্রিল তাঁদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে৷ এর আগে ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন৷