নূর হোসেনকে আজ আদালতে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ সোমবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হবে। আজ তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিতে পারে পুলিশ। দুই সহযোগীর সঙ্গে নূর হোসেন দমদম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গত ১৪ জুন রাতে ওই দুই সহযোগীসহ কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।