কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসািম নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হতে পারে। গতকাল বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় আদালতের কেঁৗসুলি (পিপি) বিকাশ রঞ্জন দে এমন আভাস দিয়েছেন।
কেঁৗসুলি বিকাশ প্রথম আলোকে বলেন, নূর হোসেনের পক্ষে কেউ জামিনের আবেদন করেনি। বরং নূর হোসেনকে ফেরত চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের দেওয়া চিঠিটি এখন আদালতের নথিভুক্ত। ফলে নূর হোসেনকে ফেরত দেওয়ার বিষয়টিও এখন দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের বিষয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে।
কেঁৗসুলি জানান, নূর হোসেনকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষে করা আবেদনে তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ ও চাঁদাবাজির বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করা হয়েছে। তবে ভারতের আদালত ওই বিষয়গুলো আমলে নেবে না। শুধু অনুপ্রবেশের অভিযোগেই নূর হোসেনের বিচার করবে।