নূর হোসেনের ওয়ার্ডে উপনির্বাচনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি ভারতের কারাগারে আটক নূর হোসেনকে এই ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করায় পদটি শূন্য হয়।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন আমির হোসেন ভান্ডারী, নজরুল ইসলাম, আরিফুল হক হাসান, আবদুল আজিজ ও এ আর রাসেল।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জমান জানান, এই ওয়ার্ডের উপনির্বাচনে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ১০টি। এর মধ্যে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই ৬ জুলাই ও প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই। আগামী ২ আগস্ট অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হবে।