নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের নাম ব্যবহার করে ভারত থেকে ডাকযোগে আসা একটি উড়ো চিঠি নতুন আলোচনার জন্ম দিয়েছে৷ সাদা কাগজে কিম্পউটার কম্পোজ করা চিঠিটির নিচে প্রেরক হিসেবে নূর হোসেনের নাম লেখা৷ গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের কয়েকটি সরকাির দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নামে চিঠিটি আসে৷
তবে এ চিঠিটি সত্যিই নূর হোসেনের কি না, বা বিভ্রান্তি সৃষ্টি করতে অন্য কোনো পক্ষ নূর হোসেনের নাম ব্যবহার করে চিঠিিট পাঠিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
নূর হোসেনের কথিত এই চিঠিতে বলা হয়, ‘বড় ভাই আমাকে নজরুলকে পথ থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দেন। সাতজন হত্যা হোক এটা কখনো চাইনি। আমার ইচ্ছার বিরুদ্ধেই এ কাজটা তাঁরা করেন। এ কারণে আমি বড় ভাইকে বলি এত বড় কাজটি আমি করিনি। কী কারণে, কার নির্দেশে র্যাব এত বড় কাজটি করল তা আমার জানা নেই। এরপর আমি বড় ভাইয়ের নির্দেশে ভারতে চলে আসি।’ চিঠিতে আওয়ামী লীগের নারায়ণগঞ্জের কয়েকজন নেতা ও জনপ্রতিনিিধর নাম উল্লেখ করে নজরুলের সঙ্গে নূর হোসেনের বিরোধ এবং র্যাব-১১-এর সাবেক কর্মকর্তাদের সঙ্গে টাকা লেনদেনসহ নানা কথা উল্লেখ রয়েছে৷
এ চিঠিটি যেসব সরকারি কর্মকর্তার ঠিকানায় এসেছে, তাঁরা কেউ এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি৷ মামলার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে মন্তব্য করতে রাজি নন৷
সরকারি তদন্ত কমিটির শুনানি: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি গতকাল আবার গণশুনানি করেছে৷ নারায়ণগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত এ শুনানিতে গতকাল বক্তব্য দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ওসি আবদুল মতিন ও র্যাব-১১-এর সদস্য হাবিলদার কামাল উদ্দিন।
এই দুজনের বক্তব্য এর আগেও সরকারি এই তদন্ত কমিটি নিয়েছিল। এঁদের মধ্যে হাবিলদার কামাল উদ্দিন সাত খুনের ঘটনার দিন ২৭ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ আদালতে কাউন্সিলর নজরুল ইসলামকে অনুসরণ করতে গিয়ে নজরুলের সহযোগীদের হাতে ধরা পড়েছিলেন৷ পরে র্যাব পরিচয় দিয়ে ছাড়া পান৷
আইনজীবীদের বিক্ষোভ: আইনজীবী চন্দন সরকার ও কাউন্সিলর নজরুলসহ সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি গতকালও আদালতপাড়ায় বিক্ষোভ করেছে। এর আগে আইনজীবীরা সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আদালত বর্জন করেন৷ আইনজীবীরা মামলার প্রধান আসামি নূর হোসেনসহ এসব হত্যায় জড়িত বাকিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন৷