নূর হোসেনের সঙ্গী খান সুমন আবার জামিন চাইলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গী খান সুমন গতকাল মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছেন। এর আগে গত সোমবার দ্বিতীয়বারের মতো খান সুমনের জামিনের আবেদন খারিজ করেন বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা দত্ত।
খান সুমন নূর হোসেনের সঙ্গে গত ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে কৈখালীর ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার হন।
সুমনের আইনজীবী তারক চন্দ্র দাস জানান, এই মামলার জামিনের আবেদনের শুনানি হবে ৭ আগস্ট। সুমন অবৈধভাবে ভারতে প্রবেশ করেননি। পাসপোর্ট, ভিসা নিয়ে যথারীতি ইন্ডিয়ান এয়ারলাইনসের বিমানে করে কলকাতায় এলে তাঁকে অনুপ্রবেশের দায়ে মামলায় জড়ানো হয়।