নূর হোসেনের সহযোগী হাসুর গ্রেপ্তার নিয়ে দিনভর বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর হত্যা মামলার ৩ নম্বর আসামি হাসমত আলী ওরফে হাসুকে গ্রেপ্তার করা নিয়ে গতকাল বুধবার দিনভর বিভ্রান্তি চলে৷ মঙ্গলবার গভীর রাত থেকে এ বিষয়ে প্রচারমাধ্যমে প্রাথিমক খবর প্রকাশিত হলেও গতকাল রাত সাড়ে ১২টা পর্যন্ত এর সত্যতা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা৷ হাসু এ মামলার প্রধান আসামি নূর হোসেনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত৷
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, হাসুকে গ্রেপ্তারের কোনো তথ্য তাঁর কাছে নেই৷ বিষয়টি নিশ্চিত হতে তিনি যশোরের পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কথা বলেছেন৷ তারাও বিষয়টি নিশ্চিত করতে পারেনি৷
নূর হোসেনের সম্পত্তি ক্রোকের নির্দেশ: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত এই আদেশ দেন।