নূর হোসেন সভাপতি সম্পাদক মফিজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রতিনিধি সভা গত শুক্রবার রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মো. নূর হোসেনকে সভাপতি, চৌধুরী সিরাজুল ইসলামকে কার্যকরী সভাপতি এবং মো. মফিজুল হককে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সভায় কাজী মো. শাহজাহানকে সাংগঠনিক সম্পাদক, আবদুল বাতেনকে প্রচার সম্পাদক, মতিউর রহমানকে কোষাধ্যক্ষ, মো. বশিরকে দপ্তর সম্পাদক ও রোশনআরা বেগমকে মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ ফারুক। বিজ্ঞপ্তি।