নূর হোসেনকে পালাতে সহায়তার অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারতে পালাতে সহযোগিতা করার অভিযোগে আজ মঙ্গলবার যশোর থেকে মশিউর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে যশোরের বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে মশিউরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সেবাদত হোসেনের ছেলে।
এর আগে ১৫ মে বেনাপোলের শার্শা এলাকা থেকে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে নূর হোসেন কীভাবে ভারতে পালিয়ে গেছেন, সেই বর্ণনা দেন কামাল। কামালের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ মশিউরকে গ্রেপ্তার করে।