নূর হোসেনকে পালাতে 'সহায়তাকারী' মশিউর চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেনকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার মশিউর রহমানকে (মাঝে) আজ আদালতে হাজির করে পুলিশ। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
নূর হোসেনকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার মশিউর রহমানকে (মাঝে) আজ আদালতে হাজির করে পুলিশ। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আশ্রয় ও ভারতে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার মশিউর রহমানকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার যশোর থেকে মশিউরকে গ্রেপ্তার করে পুলিশ। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার বিকেলে তাঁকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ মণ্ডল প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।