নূর হোসেনকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত কিছু জানায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার অন্যতম আসামি নূর হোসেনকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত কিছু জানায়নি। এ ব্যাপারে তাঁরা সম্প্রতি কোনো চিঠিপত্রও পাননি।
কয়েকটি জাতীয় দৈনিকে নূর হোসেনকে ফেরত দেওয়ার ব্যাপারে খবর প্রকাশিত হওয়ায় সাংবাদিকেরা গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘ভারত নূর হোসেনকে ফেরত পাঠালে আমরা তাঁকে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি।’
এদিকে আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন, নূর হোসেনের প্রত্যর্পণ কবে নাগাদ করা হবে সে বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনই কোনো মন্তব্য করতে রাজি নয়। তবে সরকারি সূত্রের খবর, প্রত্যর্পণ-প্রক্রিয়া যাতে গতি পায় সেই নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে। নূর হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে সেই নির্দেশ মেনেই।
নূর হোসেনকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ জানিয়েছিল গত বছরের ডিসেম্বরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশও ভারতের কাছে এসেছে।