নূর হোসেনকে ফেরত পাঠানোর আবেদনের শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার মামলার শুনানি হবে। পাশাপাশি এদিন নূর হোসেনের পক্ষে আদালতে করা একটি আবেদনেরও শুনানি হওয়ার কথা রয়েছে।
নূর হোসেনের আইনজীবী আবেদনে জানিয়েছিলেন, মামলার নিষ্পত্তি ছাড়া যেন নূর হোসেনকে বাংলাদেশে পাঠানো না হয়।
গত ২১ সেপ্টেম্বর মামলার সর্বশেষ তারিখে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক সন্দ্বীপ চক্রবর্তী নূর হোসেনের আবেদন গ্রহণ করে শুনানির জন্য আজ দিন ধার্য করেন। এই মামলার অপর দুই আসামি খান সুমন ও ওয়াহেদুজ্জামান সেলিম জামিনে আছেন।