নূর হোসেনকে রিমান্ডে না নেওয়ার কারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত খুনের মামলায় অভিযোগপত্র হয়েছে। এ অভিযোগপত্রে নূর হোসেনের নামও আছে। তাই তাঁকে রিমান্ডে আনা হয়নি।
নূর হোসেনকে রিমান্ডে না নেওয়ায় নানা প্রশ্ন ওঠার পর এ ব্যাপারে জানতে চাইলে আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অভিযোগপত্র নিয়ে ভুক্তভোগীদের আপত্তি থাকলে নূর হোসেনকে রিমান্ডে নেওয়া হতো।
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ঘটনায় যারাই জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।