নূর হোসেনদের আরও তিনটি অস্ত্র জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ও তাঁর সহযোগীদের লাইসেন্স বাতিল করা আরও তিনটি শটগান জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জে শাহজাহান, সানাউল্লাহ ও আলী মোহাম্মদের বাড়ি থেকে গুলিসহ অস্ত্রগুলো জব্দ করা হয়।
শাহজাহান নূর হোসেনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত। সানাউল্লাহ ও আলী মোহাম্মদ দেহরক্ষীর কাজ করেন।
এর আগে পুলিশ মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের টেকপাড়া এলাকায় নূর হোসেনের বড় ভাই নুরুউদ্দিন মিয়া ও দেহরক্ষী জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি শটগান জব্দ করে। ওই দিনই নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী আরিফুল হাসানের একটি রিভলবার ও একটি শটগান লোক মারফত সিদ্ধিরগঞ্জ থানায় জমা দেওয়া হয়। পুলিশ ১১টি অস্ত্রের মধ্যে সাতটি জব্দ করল।