নূর হোসেনের আকাঙ্ক্ষা অর্জিত হয়নি: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নূর হোসেন চত্বরে গতকাল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা l ছবি: প্রথম আলো
রাজধানীর নূর হোসেন চত্বরে গতকাল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা l ছবি: প্রথম আলো

আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনে গতকাল সোমবার পালিত হয়েছে শহীদ নূর হোসেন দিবস। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কোয়ার ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে। তারা এক মিনিট নীরবতাও পালন করে। 
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গতকাল সকালে নূর হোসেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করে বলেন, দেশ সবার, কোনো রাজনৈতিক দলের নয়। পুরোপুরি গণতন্ত্র পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তিনি বলেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে নূর হোসেন প্রাণ দিয়েছিলেন, তা অর্জিত হয়নি। তাই গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’
এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি), বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে নূর হোসেন েস্কায়ারে পুষ্পস্তবক দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এই শহীদের প্রতি প্রতি শ্রদ্ধা জানানো হয়।