নূর হোসেনের খবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন নিহতের ঘটনায় প্রধান আসামি নূর হোসেনের কোনো খবর তাঁর কাছে আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তাঁকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান আজ রোববার প্রথম আলোকে এসব কথা জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সীমান্তসহ (বর্ডার) এয়ারপোর্টে নূর হোসেনের ব্যাপারে সতর্কতা জারি করা আছে। তিনি দেশ থেকে যেন বের হয়ে যেতে না পারেন এ জন্যই এ ব্যবস্থা করা হয়েছে। তিনি এয়ারপোর্টসহ অন্য কোনো এলাকা দিয়ে বের হয়ে গেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নূর হোসেন যেখানেই আত্মগোপন করে থাকুন না কেন তাঁকে খুঁজে বের করা হবে। শুধু কিছু সময়ের প্রয়োজন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নিহতের ঘটনায় প্রধান আসামি নূর হোসেন।
ওই অপহরণের ঘটনার এক সপ্তাহ পর প্রধান আসামি নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের বাড়িতে গতকাল শনিবার অভিযান চালিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে আটক করা হয়েছে ১২ জনকে।