নূর হোসেনের দুই সহযোগী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় প্রধান আসামি নূর হোসেনের দুই সহযোগী জোহা ও শাহাদাতকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহম্মেদ সিদ্দিকীর আদালতে দুজনকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিদ্ধিরগঞ্জের আঁটি এলাকা থেকে জোহা ও শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।