নূর হোসেনের বালুর ব্যবসার স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূর হোসেন ও তাঁর ভাই জজ মিয়ার নিয়ন্ত্রণাধীন বালু ও পাথরের ব্যবসার জন্য করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ ইতিমধ্যেই ১৩৭ জন বালু ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
গতকাল শনিবার সকালে কাঁচপুর এলাকায় গিয়ে দেখা গেছে, শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ল্যান্ডিং স্টেশনের দক্ষিণ পাশে ভেকু দিয়ে নদীর ভরাট করা অংশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, গত শুক্রবার থেকে কাঁচপুর এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে ১৩৭ জন বালু ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।