নূর হোসেনের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির মামলায় সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকের দুটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে দুই মামলার বাদীদের সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্য প্রদানকারীরা হলেন মাদকের মামলার বাদী সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন ও চাঁদাবাজির মামলার বাদী ব্যবসায়ী আকরাম হোসেন।
২০১৪ সালের ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনের লাশ উদ্ধারের পর নূর হোসেন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। ৯ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে পুলিশ ২ হাজার ৯০০ বোতল ফেনসিডিল ও কয়েক বোতল মদ উদ্ধার করে।