প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি ভারত নোট ভার্বাল আকারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। দেশটি এ বিষয়ে আরও কিছু তথ্য চেয়েছে। সরকার এখন সেসব তথ্য সংগ্রহ করছে।
আজ বুধবার রাতে প্রথম আলোকে এসব কথা বলেন আসাদুজ্জামান খান। নূর হোসেনকে ফেরত আনতে সরকার সচেষ্ট রয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় নূর হোসেনকে ফিরিয়ে আনতে সরকার প্রক্রিয়া চালাচ্ছে।