নূরজাহান বেগমের মৃত্যুতে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান বেগম
নূরজাহান বেগম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা চেয়ার ড. নাজমা চৌধুরী বঙ্গীয় নারী সমাজের অন্যতম পথিকৃৎ নূরজাহান বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন। তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে নাজমা চৌধুরী বলেছেন, ‘স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে সাপ্তাহিক বেগম ছিল আমাদের দোসর। নূরজাহান বেগম তাঁর পত্রিকার মাধ্যমে আমাদের মনকে নাড়া দিতেন। আজ নারী অধ্যয়ন ও জেন্ডার সম্পর্কের বিষয়ে পড়তে এবং পড়াতে গিয়ে উপলব্ধি করছি, নারীর বহুমাত্রিক ব্যক্তিসত্তার পরিচয় তিনি বেগম পত্রিকার মাধ্যমে সঞ্চালিত করেছেন। তাঁর এই অনন্যসাধারণ অবদান পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী ও জেন্ডার অধ্যয়ন বিভাগ প্রতিষ্ঠা করার অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের সৌভাগ্য, বিভাগ তাঁকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদানের আয়োজন করেছিল। আমরা তাঁর কর্মময় জীবন ও নিভৃত নেতৃত্বকে অভিবাদন করছি। শ্রদ্ধা জানাই তাঁর মূল্যবোধকে, কর্মক্ষমতা ও সৃজনশীলতাকে, যা তৎকালীন সমাজের জন্য ছিল প্রগতিশীল ও আধুনিক।’
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক নূরজাহান বেগম ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা বেগম-এর সূচনালগ্ন থেকে ছয় দশক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি