নূরজাহান বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক প্রতিপক্ষের বর্বরতার শিকার চাঁপাইনবাবগঞ্জের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরজাহান বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর সেরে উঠতে সময় লাগবে।
গতকাল শনিবার সন্ধ্যায় নূরজাহানকে দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। তিনি নূরজাহানকে সুচিকিৎসা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নূরজাহান ছাড়াও হামলায় আহত হয়ে সেখানে চিকিৎসাধীন বেশ কয়েকজনের চিকিৎসার খোঁজখবরও নেন মন্ত্রী।
নূরজাহান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউপির নারী সদস্য ও আওয়ামী লীগের কর্মী। গত বুধবার
বিকেলে তাঁর ডান হাত ও ডান পায়ের রগ কেটে দেন বিএনপির নেতা-কর্মীরা।
থানায় মামলা: শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, গত শুক্রবার রাতে নূরজাহানের মা মারজিনা বেগম থানায় একটি মামলা করেছেন। এতে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।