নূরজাহান মুরশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান মুরশিদ
নূরজাহান মুরশিদ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারীনেত্রী এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরজাহান মুরশিদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে বেলা ১১টায় রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও গরিব শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হবে। নূরজাহান মুরশিদ ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। বিজ্ঞপ্তি।