নূরজাহান মুরশিদের আজ ১২তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরজাহান মুরশিদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
নূরজাহান ১৯৫৪ সালে ‘যুক্তফ্রন্টের’ প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ আসন থেকে প্রাদেশিক পরিষদে সদস্যপদে জয়লাভ করেন। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন ও ১৯৬৮ থেকে ১৯৬৯ সালের গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন, গুরুত্বপূর্ণ অবদান রাখেন নির্বাচন পরিচালনায়। এ ছাড়া ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
নূরজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ, তাঁর পরিবার ও তাঁর অনুপ্রেরণায় গঠিত সংগঠন ব্রতীর পক্ষ থেকে আজ বেলা ১১টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও গরিব শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হবে৷ বিজ্ঞপ্তি