নূরনবী চৌধুরীকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর নাম গেজেটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। এর ফলে তাঁকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো। খবর ইউএনবির।এখন সংসদ সচিবালয় নবনির্বাচিত সাংসদ হিসেবে নূরনবী চৌধুরীর শপথের দিনক্ষণ ঠিক করবে। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ শপথ অনুষ্ঠানের আয়োজন করবেন।নূরনবী চৌধুরী গত ২৪ এপ্রিল ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদকে ৫১ হাজার ৯১৫ ভোটে পরাজিত করেন।