প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি মুহম্মদ নূরুল হুদা এবং বিনয় বর্মণকে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। নূরুলকে তাঁর সামগ্রিক সাহিত্যকর্মের জন্য এবং বিনয়কে অনুবাদকর্মের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
রংপুর টাউন হলে গত শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট তাঁদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যাপক শাহ আলম। বিজ্ঞপ্তি।