ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাচনে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা সভাপতি এবং অগ্রণী ব্যাংকের পরিচালক মো. আব্দুস সবুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে স্বাধীনতার সপক্ষের হুদা-সবুর পরিষদ পূর্ণ প্যানেলেই জয়ী হয়। গত ৯ ডিসেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ১৫ হাজার ভোটার দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির ১০ কর্মকর্তা নির্বাচন করেন। একই সঙ্গে তাঁরা পাঁচ বিভাগীয় কমিটি ও ঢাকা কেন্দ্রের কর্মকর্তা নির্বাচন করেন । নির্বাচনে বিএনপি-জামায়াত জোট-সমর্থিত প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন যথাক্রমে অধ্যাপক শামীম জেড বসুনিয়া ও রিয়াজুল ইসলাম রাজু।আইইবির কেন্দ্রীয় কমিটিতে বিজয়ী অন্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি পাউবোর মহাপরিচালক হাবিবুর রহমান জিন্নাহ, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া ও ডিপিডিসির ব্যবস্থাপক মেসবাহুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক পদে মো. আতাউল মাহমুদ, আমিনুর রশিদ চৌধুরী, মো. সাহাদাৎ হোসেন, এম সিরাজুল আলম। বিজ্ঞপ্তি।