নূরের গাড়িবহরে হামলা, গ্রেপ্তার আরও ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালানোর অভিযোগে হওয়া মামলায় জামায়াতের এক কর্মীকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াতের ওই কর্মীর নাম আজিনুর রহমান (৩০)। তিনি সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বেলতলী কীর্ত্তনীয়াপাড়ার মৃত কোবাদ আলীর ছেলে।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, আজিনুরকে গতকাল বিকেল চারটার দিকে জেলা শহরের পিটিআই মোড় থেকে গ্রেপ্তার করা হয়।