নূরের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতা-কর্মীসহ পাঁচজনকে হত্যার মামলায় মঙ্গলবার রাতে জামায়াতের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামের জয়নাল আবেদীন (৪৩) ও ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের সরকারপাড়া মহল্লার মোমিনুর রহমান (৫০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।