নূরের গাড়িবহরে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের গাড়িবহরে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে।
জেলা সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বেলা ১১টার দিকে শহরের স্বাধীনতা সঞ্চৃতি অম্লান চত্বরে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় নীলকণ্ঠ আবৃত্তি পরিষদ, আলোর পথযাত্রী সাংস্কৃতিক পরিষদ, জাতীয় রবীন্দ্র সমিঞ্চলন পরিষদসহ কয়েকটি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন।
এতে সাংস্কৃতিক কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহীম, জেলা সিপিবি সভাপতি শ্রীদাম দাস, মুক্তিযোদ্ধা এ কে আমিনুল হক, নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি আবদুল বারী প্রমুখ।
বক্তারা আসাদুজ্জামান নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।