প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া’—এই স্লোগান নিয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার রাতে পুরোনো কালেক্টরেট প্রাঙ্গণে নৃত্য উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেত্রকোনার নৃত্য প্রশিক্ষক এস এম মিজানুর রহমানকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নিগার সাইফের সভাপতিত্বে বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ আরিফ খান জয়, জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি দিপা খন্দকার, উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।