নৃত্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রুখে দাও জঙ্গিবাদ, রুখে দাও সাম্প্রদায়িকতা’ স্লোগানকে সামনে রেখে খুলনায় শুরু হচ্ছে নৃত্য উৎসব ২০১৬। আজ শুক্রবার বিকেল পাঁচটায় দুই দিনব্যাপী এ নৃত্য উৎসবের উদ্বোধন করবেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। নগরের দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ওই নৃত্য উৎসবের আয়োজন করেছে খুলনার বিয়নমণি থিয়েটার। খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার মোট ১১টি দল ওই উৎসবে অংশগ্রহণ করবে।