নৃত্যনাট্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গত বৃহস্পতিবার রাতে পল্লিকবি জসীমউদ্দীনের গীতি নৃত্যনাট্য নকশি কাঁথার মাঠ মঞ্চস্থ হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল আজিজ খুশি রেলওয়ে মাঠে আয়োজিত বইমেলায় নাটকটি মঞ্চস্থ করে জেলা শিল্পকলা একাডেমী। নাটকটির নির্দেশনায় ছিলেন আবদুস সাত্তার। সন্ধ্যায় পাঁচ দিনব্যাপী বইমেলার তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান। সহকারী অধ্যাপক শামীমা মুনমুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোনামনি চাকমা। বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, শিক্ষক আজিজা খানম প্রমুখ।