নৃত্যশিল্পী সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্যকলাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নড়াইলে জেলা নৃত্যশিল্পী সংস্থা গঠিত হয়েছে। মহিউদ্দীন আহম্মদকে সভাপতি, নাইমুজ ইনামকে সাধারণ সম্পাদক, ফাল্গুনি হাসানকে সাংগঠনিক সম্পাদক ও তাপসী দাসকে কোষাধ্যক্ষ করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সভায় এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার আহ্বায়ক মলয় কুমার কুণ্ডু। বক্তব্য দেন সৌরভ ব্যানার্জি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা প্রমুখ।
নড়াইল প্রতিনিধি