নৃত্যশিল্পীকে লাঞ্ছিত করায় পুলিশকে পেটাল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার ভোররাতে পল্লিমেলায় মঞ্চে নৃত্য পরিবেশনের সময় এক শিল্পীকে লাঞ্ছিত করায় জনতা এক পুলিশকে পিটিয়ে গুরুতর আহত করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদীঘা ইউনিয়নের পোগলদীঘা কলেজ মাঠে তিন দিন ধরে পল্লিমেলার নামে যাত্রা, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলে আসছিল। গতকাল ভোররাতে পল্লিমেলার মঞ্চে এক শিল্পী নৃত্য পরিবেশন করছিলেন। নৃত্যের এক ফাঁকে যমুনা সার কারখানায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ আবদুল ওয়াদুদ মঞ্চের নৃত্যশিল্পীকে জড়িয়ে ধরেন। পরে উপস্থিত জনতা আবদুল ওয়াদুদকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত পুলিশ আবদুল ওয়াদুদকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক জানান, নৃত্য দেখতে যাওয়া সাত পুলিশকে লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত দল গঠন করা হয়েছে।