নৃত্যাঞ্জলির ক্লাস শুরু কাল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকি পরিচালিত সাংস্কৃতিক স্কুল সোনারতরীর শাস্ত্রীয় নৃত্যচর্চার স্কুল নৃত্যাঞ্জলির ক্লাস শুরু হবে কাল শুক্রবার থেকে। ক্লাস সপ্তাহে এক দিন প্রতি শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে। বিশিষ্ট নৃত্যশিল্পী লুবনা মরিয়মের সংগঠন সাধনা পরিচালিত নৃত্য শেখার স্কুল কল্পতরুর সঙ্গে যৌথভাবে এই ক্লাস চালু করেছে ফুলকি। ক্লাসটি পরিচালনা করবেন অমিত চৌধুরী ও তাঁর দুই সহযোগী। আগ্রহী শিক্ষার্থীদের নন্দনকাননের বৌদ্ধমন্দির সড়কে ফুলকি কার্যালয়ে যোগাযোগ করতে অথবা ০৩১৬১৮১৩৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।