নৃবিজ্ঞান বিভাগের যুগপূর্তি উ ৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী যুগপূর্তি অনুষ্ঠান উ ৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সিনেট ভবন প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টায় উ ৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মিজান উদ্দিনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে সকাল ১০টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ‘ইউটিলাইজেশন অব অ্যানথ্রোপলজিক্যাল নলেজ ইন ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্। সম্মেলনে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক হিলারি স্ট্যান্ডিং ‘বিয়ন্ড দ্য একাডেমি: রিফ্লেকশনস অন দ্য প্র্যাকটিস অব অ্যানথ্রোপলজি ইন ডেভেলপমেন্ট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।