নৃশংস কায়দায় তরুণী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরের কাপড় ছিন্নবিচ্ছিন্ন। অনেকটা বিবস্ত্র অবস্থা। দুই হাত উপুড় করে রাখা। বাঁ হাতের দুটো আঙুল দায়ের কোপে বিচ্ছিন্নপ্রায়। গলা, মুখ ও পায়ে রয়েছে এলোপাতাড়িভাবে দায়ের কোপের গভীর ক্ষত।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর গ্রামের খালের পাড় থেকে গতকাল সোমবার দুপুরে এভাবেই উদ্ধার করা হয় একজন তরুণীর লাশ। তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি। বয়স ২৫-২৬ বছর হবে। তাঁকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।