নেই চমক, মূল পদে পুরোনোরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পতাকা উত্তোলনের মাধ্যমে রাজশাহীর বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করা হয়। শনিবার সকালে ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনের সামনে।
ছবি: প্রথম আলো

দীর্ঘ ৯ বছর পর আজ শনিবার রাজশাহীর বাগমারা উপজেলা যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও নেতৃত্বের পরিবর্তন আসেনি। পুরোনো নেতাদেরই মূল পদে রাখা হয়েছে।

সকালে উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল। জেলার নেতা-কর্মীরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে সভাপতি হিসেবে কলেজশিক্ষক শাহিনুর খাতুন ও সাধারণ সম্পাদক হিসেবে পারভীন আক্তারের নাম ঘোষণা করা হয়। তাঁরাই দীর্ঘ এক যুগ ধরে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

বাগমারা উপজেলায় ২০১২ সালে প্রথম যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়। তিন বছরের এই কমিটির মেয়াদ ২০১৫ সালে শেষ হলেও সম্মেলন না হওয়ায় পুরোনো কমিটিই দায়িত্ব পালন করে আসছিল। তবে স্থানীয় সাংসদের নির্দেশে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে এই সম্মেলন অনুষ্ঠিত হলো।